
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ‘গিলাবাড়ী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ১৩ মে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কেটা হয়। এরপর সদস্যদের নিয়ে সাংগঠনিক আলোচনা শেষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এসময় উপস্থিত ছিলেন- গিলাবাড়ী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রিজন মিয়া, সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া, কোষাধ্যক্ষ শাওন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বাসাইলসংবাদ/ ১৮ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




