
নিজস্ব প্রতিবেদক : কালিহাতীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। এরআগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”।

সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস-চেয়ারম্যান আখতারুজজামান, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলাউদ্দিন।
ইরা বহুমুখী সমবায় সমিতির সদস্য এম এ মোতালেব হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ওয়াজেদ আলী।
বাসাইলসংবাদ/ ০৭ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




