
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ‘লার্ন মোর বাংলাদেশ’-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে লার্ন মোর বাংলাদেশ গ্রন্থাগার। এ উপলক্ষে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের হাটখোলা বাজারে নতুন পাঠাগারের জন্য রাহাত সিকদারের কাছে ২২টি নতুন বই প্রদান করেন প্রতিষ্ঠানটির সভাপতি মো. সজীবুর রহমান খান।

এছাড়াও ৯ সেপ্টেম্বর পাঠক সংখ্যা বৃদ্ধিতে সেলুনে বই ধার সেবাসহ মানুষকে বই পাঠে আগ্রহী করতে বই বিতরণ ও সচেতন করা হয়।
প্রসঙ্গত, লার্ন মোর বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত শিক্ষামূলক প্রতিষ্ঠান।
বাসাইলসংবাদ, ১১ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




