
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার বাউশা গ্রামের বাসিন্দা শাহ আলম মিয়ার চার বছর বয়সী ছেলে অসুস্থ সিফাত মিয়ার চিকিৎসার জন্য সামাজিক সংগঠন ‘বাই পরিবার’-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। বুধবার (০৪ মে) অসুস্থ সিফাতের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়। এসময় সংগঠনের কয়েকজন শীর্ষ পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সিফাতের হার্টের রক্তনালীতে সমস্যা। তার অপারেশনের জন্য চিকিৎসক পরামর্শন দিয়েছেন। এই অপারেশনের জন্য কয়েক লাখ টাকা ব্যয় হবে। তার পরিবার অসহায় ও হতদরিদ্র থাকায় এত টাকা তার পরিবারের পক্ষে যোগার করা সম্ভব না। এজন্য তিনি সমাজের বৃত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সিফাতের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন- ০১৭০৪৫৭৭৩৪৭ এই নম্বরে।
বাসাইলসংবাদ/ ০৪ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




