
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অরিত্র সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের উদ্বোধন ও সম্মাননা স্মারক পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে অরিত্র সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে অরিত্র সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের উদ্বোধন ঘোষণা করা। উদ্বোধন শেষে সম্মানিত গুণিজনদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। অরিত্র সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আয়োজিত (গান, ছবি আকা ও কবিতা আবৃত্তি) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।

জেলা এডভোকেট বার এসোসিয়েটের সাবেক সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদ, টাঙ্গাইলের পিপি এস আকবর খান ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অরিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ড. ফারহানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শামছুজ্জামান ও সংগঠনের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন অরিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আল মামুন ও সাংগঠনিক সম্পাদক বাসুদেব।
…বাসাইলসংবাদ/ ০২ মার্চ /একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




