
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আবু সাইদ (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় তার স্ত্রী হৃদয় বানু ঘরে লাশ রেখে আত্মগোপনে রয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের বিশ্বাসবেতকা ধোপাপাড়া এলাকায় থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আবু সাইদ সদর উপজেলার তারটিয়া গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু সাইদ তার প্রথম স্ত্রী ও সন্তানকে রেখে হৃদয় বানুকে বিয়ে করেন। ছয় মাস আগে শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় তারা দুজনে হুমায়ুনের বাড়িতে বাসা ভাড়া নেয়। সেখানে হৃদয় বানু থাকতো। মাঝে মধ্যে আবু সাইদ তার কাছে যেতো। সকালে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয়রা হৃদয় বানুর ঘরে যায়। আবু সাইদের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে সাত মাসের একটি মেয়ে শিশু কান্না করছিল। এরআগে হৃদয় বানুরও বিয়ে হয়েছিল। এই হত্যার অভিযোগ হৃদয় বানুর বিরুদ্ধেই উঠেছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সাইদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
বাসাইলসংবাদ/ ২৮ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




