
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে যাত্রী ইসরাত জাহান আঁখি (২২) ও তাঁর এক বছর বয়সী শিশুপুত্র ইফাত নিহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বেড়বাড়ি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাত জাহান আঁখি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ এলাকার প্রবাসী মো. শুভ মিয়ার স্ত্রী।
জানা গেছে, বিকেলে আঁখি তার শিশুপুত্র ইফাতকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। কলাবাগান এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই আঁখি ও ইফাত নিহত হয়। পুলিশ রাত ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ট্রাক ও মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বাসাইলসংবাদ, ২৭ আগস্ট, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




