
নিজস্ব প্রতিবেদক : “শিক্ষামন্ত্রীর ঘোষণা ছাত্র সমাজ মানে না” এই শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৫ জুন) শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি যে ঘোষণা দিয়েছে তা আমরা প্রত্যাখান করছি । দেশে যখন সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এভাবে আর কতদিন আমরা বসে থাকবো ? সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলা এখন সময়ের দাবি। এবং এটি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।
বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি আপনাকে আমরা প্রত্যাখান করছি আপনি ব্যর্থ একজন শিক্ষামন্ত্রী। অতিতাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি । দেশে সব কিছু স্বাভাবিক চলছে তাহলে আমরা কি দোষ করেছি আমাদের সময়ের দাবি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার। অতি তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানান তারা ।
সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী ফাতেমা রহমান বিথী, নাফিস আর রাফি, সানজিদা মীম, ইভানা জামান খান ঐর্শী, ফাহাদুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ০৫ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




