
নিজস্ব প্রতিবেদক : স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার নেতা কর্মীরা। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার ব্যানারে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা সিনিয়র সহ-সভাপতি আকরাম আলী, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান সিল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক প্রভাষক রেজাউল করিম, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি সেলিম হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি এসএম কামরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারী আসার পর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থের শিকার হয়েছে শিক্ষার্থীরা। দেশ ও জাতিকে রক্ষা করার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক দূরত্ব বজায় রেখে খোলার জোর দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে।’
বাসাইলসংবাদ/ ০২ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




