
নিজস্ব প্রতিবেদক : ঘাটাইলে মোমিনপুরে স্কুল পড়ুয়া ছাত্ররা রোজা রেখেই এক কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছে। সোমবার মোমিনপুর ডিএসপি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র মিলে তাদের এক বন্ধুর দাদা হালিম মিয়ার জমির ধান কেটে দেয়।

ধান কাটায় অংশ নেয় জাহিদ হাসান সাগর, মাফিজুল ইসলাম, সিরাজুল দেওয়ান, শাহাদাত হোসাইন, মাহফুজ ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
এরআগে তারা মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের সাথে থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অংশগ্রহন করে।
…বাসাইলসংবাদ/ ১৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




