
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের দায়ে ডিলারশিপ খোয়ানো ও অর্থদন্ডপ্রাপ্ত ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চালের ডিলার আশরাফুল আলম বাচ্চু এবং তার সহযোগি একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্ব-স্ব সংগঠন। আগামী ৭ দিনের মধ্যে কারণ নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাদের।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের দায়ে ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চালের ডিলার আশরাফুল আলম বাচ্চু এবং তার সহকারি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম খানকে দেড় লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। বাতিল করা হয় আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম বাচ্চুর চালের ডিলারশিপ।
“খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতি কেনো দলের ভাবমূর্তি নষ্ট করে না” এই মর্মে দর্শানোর সন্তোষজনব জবাব আগামী ৭ দিনের মধ্যে দিতে না পারলে গঠনতন্ত্রের বিধান মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দায়িত্বশীলরা।
…বাসাইলসংবাদ/ ১৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




