
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে বালুবাহী ট্রাকের চাপায় চায়না বেগম (৫০) নামের এক নারীর হাত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের উপজেলার বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আহত চায়না বেগম জেলার ঘাটাইল উপজেলার দেউলিয়াবাড়ী ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের আবেদ আলীর স্ত্রী।
আহত নারীর মেয়ের জামাই কাবিল জানান, একটি মাহিন্দ্র গাড়িতে করে বঙ্গবন্ধু সেতুতে পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছিলাম। এসময় বেপরোয়া বালুবাহী একটি ট্রাক মাহিন্দ্রগাড়িটিকে অতিক্রম করার সময় চাপা দেয়। এঘটনায় তার হাত দ্বিখÐিত হয়ে একটি অংশ সড়কে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এসআই ফাহিম ফয়সাল বলেন, ‘এঘটনায় ঘাতক ট্রাকটি জব্ধ করতে পারলেও চালক পালিয়ে গেছে। এঘটনায় পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
বাসাইলসংবাদ/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




