
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। শুক্রবার বিকেলে উপজেলার কুকাদাইর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত বেল্লাল হোসেন (৩১) উপজেলার সড়ইপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। র্যাবের দাবি- আটককৃত মাদক ব্যবসায়ী। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত বেল্লাল হোসেন উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলো।
…বাসাইলসংবাদ/৩১ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




