
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১০ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ এবং ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী যাচাই-বাছাই শেষে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার এই সিদ্ধান্ত জানান।

মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাজমুল হাসান রেজা।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী ও সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী আবুল ফজল মাহমুদুল হক, স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান, আমজনতার দল মনোনীত প্রার্থী মো. আলমগীর হোসেন, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান কামালের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এবারের জাতীয় নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল-৮ আসনে রাজনৈতিক কৌতূহল অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবার দলটি নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে ভোটের সমীকরণে এসেছে বড় ধরনের পরিবর্তন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন দল নির্বাচনের বাইরে থাকায় ভোটারদের আচরণ এবং প্রার্থীদের অবস্থান নতুন করে হিসাবের মধ্যে এসেছে।
বাসাইলসংবাদ, ০৩ জানুয়ারি, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






