
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

অনুষ্ঠানের শুরুতে আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করা হয়। এরআগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পল্লীগীতি ও লালন সংগীত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী আহমেদ আযম খান বলেন, গত ১৮ বছরে আমাদের দেশের লেখাপড়ার মান ধ্বংস হয়ে গেছে। আমরা জানি যে একটা জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাকে ধ্বংস করতে হবে। হাসিনার রেজিম সেই কাজটি করেছে। কারণ এই দেশটা যখন মেধার ভিত্তিতে হবে, তখন তারা গণতন্ত্রের কথা বলবে। তখন তারা অর্থনীতির কথা বলবে। তখন তারা বাংলাদেশের সমৃদ্ধির কথা বলবে। যখন দেশটা মেধার ভিত্তিতে চলবে না, লেখাপড়ার মান নিচে নেমে যাবে। দেশ নেশায় ভরে যাবে। দেশে দুর্নীতির আকণ্ঠ নেমে যাবে। তখন এই দেশটাকে শোষণ ও লুটপাট করা সহজ হবে- আর সেই কাজটি হাসিনার রেজিম ১৮ বছর করেছে।’

বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী’র সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল ও সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম মামুনুর রশীদ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সফিকুল ইসলাম লোটাস।

বাসাইলসংবাদ, ২৫ আগস্ট, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




