
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি দপ্তর, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযুগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদের পাশে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম জারুল, কৃষ্ণচূড়া ও সোনালু গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হিরা মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বিথী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শওকত আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মীর ময়-ই-নুল হোসেন, বাসাইল পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুপ জিন্নাত রিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৪ আগস্ট, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






