
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ২১ বন্ধুর অর্থায়নের উপহার পেলেন হতদরিদ্র ৯৫টি পরিবার। উপজেলার কাশিল ইউনিয়নের কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের রিফাত খান সুমনের উদ্যোগে এ ব্যাচের ২১জনের অর্থায়নে কাশিল, বিয়ালা, নাকাছিম, বাহাতৈর, আরুহা ও সুন্না গ্রামের দিনমজুর ও হতদরিদ্র ৯৫ পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, তারা ৬টি গ্রাম থেকে সবচেয়ে অবহেলিত ও নিরীহ পরিবারগুলো বাছাই করা হয়। এতে স্থানীয় কোন জনপ্রতিনিধির সহযোগীতা ও সুপারিশ নেওয়া হয়নি। তারা নিজেরাই গ্রামে গ্রামে গিয়ে এই তালিকা তৈরী করেন। এরপর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় ৫ কেজি করে চাল , পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, ছোলা বুট ১ কেজি, লবন ১ কেজি ও ১ টি করে সাবান বিতরণ করা হয়।
যাদের অর্থায়নে এই উপহারের আয়োজন তারা হলেন- রিফাত খান সুমন, জুলহাস জমাদার, আব্বাস মিয়া, সজীব শিকদার চাঁন মিয়া, মো. সোহাগ, স্বপন মিয়া, মনির জমাদার, হিমেল মিয়া, মোশারফ খান, আবু তাহের, মির্জা নাজমুল ইসলাম, আমিনুর ইসলাম, নাহিদ বেগ, খন্দকার রানা, শফিকুল ইসলাম ১, শফিকুল ইসলাম ২, জিল্লুর রহমান টিটু, রিপন মিয়া, শ্রী সুধল সরকার, আল মামুন খান ও রুস্তম বেগ।

এ ব্যাপারে উদ্যোক্তা রিফাত খান সুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা এরআগেও দিয়েছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘প্রতিটা প্রতিষ্ঠানের প্রতিটা ব্যাচ, সংগঠন ও সচেতন নাগরিককে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত।’
…বাসাইলসংবাদ/ ২৩ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




