
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাসাইল উপজেলা শাখার ব্যানারে বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেন, উপজেলার বার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির খান ইমন, ময়থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুজ্জামান, কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন, ময়থা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমী শিকদার, নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকসানা বন্যা, কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুর রহমান, সানজীদা, বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুনিরুল ইসলাম, নাইকানীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন কবীর ভূইয়া, একঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাশিরুল ইসলাম, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারুন ইবনে ওয়াজেদ, ফুলকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মালেক খান প্রমুখ।
মানববন্ধনে শিক্ষকরা তাদের বেতন বৈষম্য সমস্যা সমাধানে দশম গ্রেড বাস্তবায়নের দ্রুত দাবি জানান।
বাসাইলসংবাদ, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






