
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামের বাবা আব্দুর রশিদ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন। তিনি উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শনিবার (১২ জুন) সকালে নামাজে জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন।
বাসাইলসংবাদ/ ১৩ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




