
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে কঠোর বিধিনিষেধের পরও বিনোদন কেন্দ্রে ঘুরাফেরা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ১১জনকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার বিনোদন স্পর্ট বাসুলিয়া ও বাসাইল-পাথরঘাটা সড়কের পূর্বপৌলীতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন ৪ মামলায় ১৯০০ টাকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন ৩ মামলায় ১০০০টাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন ৪ মামলায় ১৬০০টাকা জরিমানা আদায় করেন। এসময় বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।
বাসাইলসংবাদ/ ২৯ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




