
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে তার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার কাউলজানী ইউনিয়নের বাদিয়াজান গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।

ওইদিন বাদ এশা রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধারা শোক প্রকাশ করেন।
…বাসাইলসংবাদ/ ২০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




