
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে লাইসেন্সবিহীন ট্রাফে ট্রাক্টর বেপরোয়া গতিতে পরিবহনের দায়ে চালককে ২০ হাজার টাকা জরিমানা করেছেণ ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাঞ্চনপুরের ওহাদ আলীর ছেলে আক্কাছ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নাহিয়ান নুরেন বলেন, লাইসেন্সবিহীন ট্রাফে ট্রাক্টর বেপরোয়া গতিতে রাস্তায় পরিবহনের দায়ে এ জরিমানা করা হয়। অবৈধভাবে মাটি কাটা, বিক্রি ও বেপরোয়া গতিতে চালিত অবৈধ এসব ট্রাফে ট্রাক্টর বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। ’
বাসাইলসংবাদ/ ০২ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




