
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল দারুল ইসলাম নুরানী ও দাখিল মাদ্রাসা থেকে ২০২৫ সালের ৫ম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তিনজন ও ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় দুইজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে উপজেলা পর্যায়ে এ মাদরাসা থেকে ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় দুইজন শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছে।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফল অনুযায়ী বাসাইল দারুল ইসলাম নুরানী ও দাখিল মাদ্রাসা থেকে ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় তিনজন ও ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় দুইজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মায়েশা। আর তায়েবা আক্তার কেয়া ও হেমা আক্তার সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
এদিকে, ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ মাদ্রাসা থেকে দুইজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে মো. জিহাদ মিয়া পুরো উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। আর সানজিদা আক্তার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
বাসাইল দারুল ইসলাম নুরানী ও দাখিল মাদ্রাসার মুহতামিম সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে ইবতেদায়ি ৫ম শ্রেণি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ম শ্রেণি থেকে মোট ৫জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণির দুই শিক্ষার্থী পুরো উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তাদের এ ফলাফলে আমরা শিক্ষকরা ও অভিভাবকরা খুবই আনন্দিত।’
বাসাইলসংবাদ, ০২ মার্চ, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






