
নিজস্ব প্রতিবেদক : চাল-তেল গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি।

শনিবার (৫মার্চ) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য এনামুল করিম অটলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি নুর নবী আবু হায়াত খান নবু, ওহিদুল ইসলাম মোস্তফা, মাসুদুল রহমান মাসুদ, রুহুল আমীন ভূইয়া, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক সোহানুর রহমান ভূইয়া জুয়েল, পৌর যুবদলের আহবায়ক বাবুল আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহা আলম ভূইয়া প্রমুখ।
এসময় বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অবিলম্বে সরকারকে কমাতে হবে, না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজামান তুহিন।
বাসাইলসংবাদ/ ০৫ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




