
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মির্জা মোশারফ হোসেন সভাপতি ও মনিরুজ্জামান মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরআগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনির খান ইমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শুক্রবার (২৪ জুন) বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

জানা যায়, একযুগ পর বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিল ৪৫২। এদের মধ্যে ৪৪৪ জন্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। সভাপতি পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন এএসএম রেজাউর রহমান, মির্জা মোশারফ হোসেন ও আসাদুজ্জামান মিয়া। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোফাজ্জল হোসেন ও মনিরুজ্জামান মিয়া। এতে সভাপতি পদে মির্জা মোশারফ হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এএসএম রেজাউর রহমানের চেয়ে ৩৪ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোফাজ্জল হোসেনের চেয়ে ১২১ ভোট বেশি পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বাসাইলসংবাদ/ ২৫ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




