
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে পুরোহিত, শীল, দর্জি, স্বর্ণকার ও বাদ্যকরদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল ও এডিপি তহবিলের আওতায় ২২০জনের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আল মামুন খান নবু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে রবিবার (১৪ জুন) সকালে উপজেলার বিভিন্ন এলাকার ৬৫০জন ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/ ১৫ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




