
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রভাবে টাঙ্গাইলের বাসাইলে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও দুস্থদের মাঝে উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘আশা’র বাসাইল শাখার আয়োজনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় আশা’র বাসাইল শাখার ব্রাঞ্চ ম্যানেজার ফরিদ আহমদও উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন এলাকার ২শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি করে লবণ বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/ ১১ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




