
নিজস্ব প্রতিবেদক : বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানা’র উদ্যোগে মো. রাজা নামের এক অসুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে ঠিকানা’র কলিয়া কার্যালয় থেকে তার হাতে এ অনুদানের টাকা তুলে দেওয়া হয়।

এসময় ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেলও উপস্থিত ছিলেন। এর আগে থেকেই কিডনিসংক্রান্ত জটিলতায় আক্রান্ত বাসাইল উত্তরপাড়া এলাকার বাসিন্দা এই রাজার চিকিৎসাব্যয়ের কিছু অংশ বহন করে আসছিল ঠিকানা।
বাসাইলসংবাদ/ ২১ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




