
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জাতীয় পার্টির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাসাইল পৌরসভা শাখা জাতীয় পার্টি। সোমবার দুপুরে বাসাইল বাজারের মাখন সুপার মার্কেটের পাশে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক পরিবারের মধ্যে চাউল, আলু, ডাল ও সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা শাখার সভাপতি মোশারফ হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সহ-সভাপতি খচরু মিয়া, উপজেলা শাখার সহ-সম্পাদক আমিনুল ইসলাম খান প্রমুখ।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীর সার্বিক তত্বাবধায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কাজী আশরাফ সিদ্দিকী বলেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে আমরা বাসাইল-সখীপুরসহ সারা দেশে অসহায় ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালাচ্ছি। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলিকে সহযোগীতা করতে জাতীয় পার্টি সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
…বাসাইলসংবাদ/৩০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




