
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইলের বাসাইল উপজেলার শাখার পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় শুভেচ্ছা প্লাজায় গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ অনুুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শাকিল খান, গণঅধিকার পরিষদের নেতা আবুবকর মিয়া, গণঅধিকার পরিষদের সাবেক কার্যকরী সদস্য ওয়াসিম রানা, যুবনেতা রনি তালুকদার, যুব অধিকার পরিষদের সাবেক সমন্বয়ক জিহাদ মিয়া, ছাত্র অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব আল মমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসিবুল হাসান হাসিব, ছাত্র অধিকার পরিষদের সদস্য মীমরুল ইসলাম প্রমুখ। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ০৭ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






