
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ ও চারটি রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার কাশিল, ফুলকি ও কাউলজানী ইউনিয়নের ২টি সরকারি প্রাথমিক বিদ্যালেয়র শ্রেণীকক্ষ ও চারটি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।রাস্তার এ কাজের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৯ওসি) হারুনুর রশীদ, উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক প্রমুখ।
বাসাইলসংবাদ/ ৩০ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




