
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাতে বাসাইল পূর্বপাড়া এলাকা ও বাসাইল-টাঙ্গাইল সড়কের এ কে কে ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী গ্রামের মোস্তাফিজুর রহমান খানের ছেলে মাদক ব্যবসায়ী সোহাগ খান (৩৫), বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকার আলী আকবর বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী শাহ আলম বেপারী (৩৮) ও নাইকানীবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে আশিক মিয়া (২৬)। এদের মধ্যে শাহ আলম বেপারী ও আশিক মিয়াকে বাসাইল পূর্বপাড়া এলাকা থেকে ৫ পিস ইয়াবা এবং সোহাগ খানকে বাসাইল-টাঙ্গাইল সড়কের এ কে কে ফিলিং স্টেশনের সামনে থেকে ৭ পিস ইয়াবাসহ আটক করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, ‘গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ, ২২ জুন, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




