
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইল পৌর সভার বর্ণীকিশোরীতে ৩ কৃষকের ৬টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে বর্ণীকিশোরী মধ্যপাড়া ও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসাইল পৌর সভার বর্ণীকিশোরী মধ্যপাড়ার রিপনের ২টি, মধ্যপাড়ার আব্দুল গফুরের ২টি ও মন্টুর ২টি গরু চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় গরুর মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন।
…বাসাইলসংবাদ/০৩ জানুয়ারি/একেবি




