
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অসহায় ও হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বেলা ১১ টায় উপজেলার ফুলকি ইউনিয়নের জশিহাটী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ২৫ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে দুইটি করে ৫০টি ছাগল বিতরণ করা হয়।

এসময় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ছাগল বিতরণ করেন।
যুগবানী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন।
নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান অনুষ্ঠান শেষে ঝিনাই নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন।
বাসাইলসংবাদ, ০৭ মার্চ, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






