
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : রবিন ও উজ্জল আপন দুই ভাই। মোয়াজ্জেম তাদের চাচাতো ভাই। তিন জনই থাকেন সৌদি আরব। বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া গ্রামে। প্রবাসে নিজেরা রয়েছেন বিপদে কারণ করোনায় প্রকোপ দিনদিন বেড়েই চলেছে সেখানে। কিন্তু এসবের মধ্যেও দেশের খেটে খাওয়া কর্মহীন মানুষদের নিয়ে ভাবেন তারা। সেই ভাবনা থেকে ৩ জনের যৌথ উদ্যোগে নিজ গ্রামের শতাধিক কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।

গ্রামের শতাধিক কর্মহীন মানুষের হাতে তুলে দিয়েছেন ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও একটি করে সাবান।
বৃহস্পতিবার ও শুক্রবার দেশে নিজ পরিবারের সদস্যদের দিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করেন তারা।
রবিন বলেন, আমাদের গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর দুর্ভোগের কথা ভেবে সামর্থ্য অনুযায়ী আমরা ৩ ভাই এই খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এই কাজ করতে পেরে নিজেদের কিছুটা হলেও সার্থক বলে মনে হচ্ছে।
…বাসাইলসংবাদ/ ১০ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




