
নিউজ ডেস্ক : গত ৮ জানুয়ারি একটি প্রিন্ট পত্রিকায় ‘বাসাইল কাঞ্চনপুর ইউপি’র ৯নং ওয়ার্ড, নবনির্বাচিত মেম্বারের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নবনির্বাচিত ইউপি সদস্য আশরাফুজ্জামান বক্তার।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। পরাজিত প্রার্থী নাছির উদ্দিন খান বিদুর কর্মী-সমর্থকদের ওপর কোনও ধরণের হামলা চালানো হয়নি। প্রাণনাশের হুমকি বা তাদেরকে মারধর করা হয়নি। নির্বাচন পরবর্তী বা নির্বাচনের আগেও কোন প্রার্থীর কর্মী সমর্থকদের সঙ্গে আমার পক্ষের লোকজন বা আমার সঙ্গে কোনও ধরণের কথাকাটাকাটিও হয়নি।
তিনি আরও বলেন, আমি টানা তিনবারের ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। এলাকায় আমার বেশ সুনাম রয়েছে। নির্বাচনে হেরে তারা আমার সুনাম ক্ষুন্ন করতেই এই মিথ্যা সংবাদটি করিয়েছে। আমার বিরুদ্ধে করা এসব মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
-প্রেস বিজ্ঞপ্তি
বাসাইলসংবাদ/ ১৫ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




