
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : সহকারি উপ-পরিদর্শক বা এএসআই হিসেবে পদোন্নতি পাওয়ার দুই বছরের মধ্যে পঞ্চমবারের মতো গ্রেফতারি পরোয়ানা তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন টাঙ্গাইলের মির্জাপুর থানার সহকারি উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সায়েদুর রহমান।

গত রোববার ( ২৩ আগস্ট) টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। তার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)। সে সময় মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানার সহকারি উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ‘দায়িত্বটাকে ভালবাসী। তাই দায়িত্ববোধ থেকে সবসময় সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। ভবিষ্যতে দেশের যেখানেই দায়িত্ব পালন করি ন্যায় নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ।’
…বাসাইলসংবাদ/ ২৫ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




