
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে শেষ সময়ে জমে উঠেছে অটোরিকশা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। আগামী ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা অটোরিকশা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মূহুর্তে প্রার্থীদের শুরু হয়েছে জমজমাট প্রচার ও প্রচারণা। প্রার্থীদের পোষ্টার ব্যানার ফেষ্টুনে গোটা উপজেলা ছেয়ে গেছে । সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে।

উপজেলার বিভিন্ন হাট বাজারে চা-দোকানে ও সিএনজি ষ্টেশনগুলোতে চলছে নির্বাচনি আলোচনা। শ্রমিক নির্বাচনকে ঘিড়ে বিভিন্ন রাজনৈতিক দলে চলছে হিসাব নিকাশ । সুধী মহলেও কৌতুহলের কমতি নেই। এবার টাঙ্গাইল জেলা অটোরিকশা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখায় মোট ভোটার ৯ ‘ ৩৯ জন।
এবারের শ্রমিক নির্বাচনে সভাপতি প্রার্থী ৩জন, সাধারন সম্পাদক প্রার্থী ৪জনসহ মোট ৪৭জন বিভিন্ন পদে লড়ছে। সভাপতি প্রার্থী হলেন- সাইদুর রহমান সোহাগ, রফি আহম্মেদ রফিক, আক্তারুজ্জান পলাশ। সাধারণ সম্পাদক প্রার্থী হলেন- তারা মিয়া, বাদশা মিয়া, ঠান্ডু মিয়া ও মো. শাহিনুর রহমান শাহিন।
সভাপতি প্রার্থী সাইদুর রহমান সোহাগ বলেন, একটা সময় যখন শ্রমিকদের পাশে কেউ ছিল না তখন আমি শ্রমিকদের কল্যানণ কাজ করেছি এবং সুখে দুখে তাদের পাশে থেকেছি। দীর্ঘদিন পর নির্বাচনের ব্যবস্থা করেছি তাই শ্রমিকরা আমাকেই বিজয়ী করবে।
রফি আহাম্মেদ রফিক বলেন , আমি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম এবং তিল তিল করে নাগরপুরে এ সংগঠন দাড় করিয়েছি তাই শ্রমিকরা আমাকেই ভোট দিয়ে আবার সভাপতি নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন।
আক্তারুজ্জামান পলাশ বলেন, পূর্বে আমি সভাপতি ছিলাম তখন শ্রমিকদের জন্য অনেক কাজ করছি। তাই তারা আমার কাজের মূল্যায়ন করে এবারের নির্বাচনে শ্রমিকরা আমাকেই ভোট দিবেন।
টাঙ্গাইল জেলা অটোরিকশা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার আমিনুর রহমান আমিন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
…বাসাইলসংবাদ/২৪ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




