
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ঝলক (২৬)কে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ খান ঝলক ওই এলাকার ছামিনুর রহমানের ছেলে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, ‘রাত ৯টার দিকে কয়েকজন যুবক জাহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে নিয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, ‘বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
বাসাইলসংবাদ, ১৯ মার্চ, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






