
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে জুয়া খেলার আসর থেকে নগদ টাকাসহ ৫ জনকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলার কুমুরিয়া গ্রামে হারুনের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। টাঙ্গাইলের র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান এতথ্যটি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- উপজেলার কুমুরিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে শওকত আকবর (৪৫), জামাল উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৫), মনতাজ মন্ডলের ছেলে শাহিন মন্ডল (২৮), ফয়েজ উদ্দিনের ছেলে হুমায়ন কবির (৫০) ও জালাল উদ্দিনের ছেলে বাবুল (২৯)।
এরশাদুর রহমান বলেন- ‘দীর্ঘদিন ধরে চায়ের দোকানে একটি চক্র টাকা দিয়ে জুয়া খেলে আসছিল। পরে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার তাস ও টাকাসহ ৫জনকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় মামলা দায়ের করা হয়েছে।’
বাসাইলসংবাদ/ ২৬ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




