
নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের ঈদগাঁ মাঠ থেকে নেতাকর্মীদের বিশাল একটি পদযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বাগানবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পদযাত্রা চলাকালে সেখান থেকে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ ।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনি পাহেলি, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সম্রাট পাহেলি ও মগড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামালি শাহিন বলেন, ‘আমাদের চলমান পদযাত্রা থেকে সম্পূর্ণ বিনা উস্কানিতে তিনজনকে আটক করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনের গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।এ ঘটনায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি।’
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, পদযাত্রার আশপাশে বিশৃংখলার সৃষ্টির সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পদযাত্রা কর্মসুচিতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ১৮ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




