
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের ‘পেশাগত দক্ষতা ও সচেতনতা’ বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

বিআরটিএ সহকারি পরিচালক মো. আলতাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোটরযান পরিদর্শক বশির উদ্দিন আহমেদ। শেষে ২০৫ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী দেয়া হয়।
বাসাইলসংবাদ/ ২২ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




