
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ৫০০ পিস ইয়াবাসহ হারুন খান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত হারুন খান ঘাটাইল উপজেলার ছন খোলা গ্রামের আব্দুস সালাম খানের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘এসআই নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ঘাটাইল উপজেলার সংগ্রামপুর এলাকা হতে ৫০০ পিস ইয়াবা হারুন খানকে গ্রেফতার করে। এ ঘটনায় এসআই নুরুজ্জামান বাদি হয়ে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন।
…বাসাইলসংবাদ/ ২৩ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




