
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল শহরের কুমুদিনী সরকারি কলেজে একাদশ শ্রেণির ২০২১-২২ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ ) সকালে কলেজের প্রত্যেকটি ক্লাসে একযোগে এ ক্লাস অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্যাহ্ তালুকদার, ভর্তি কমিটির আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রানেশ রঞ্জন রায়।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এবছর বিজ্ঞান বিভাগে ৬০০, মানবিক বিভাগে ৭৫০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
বাসাইলসংবাদ/ ০২ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




