
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে সিয়াম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার সোহরাওয়ার্দী তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু সিয়াম বাড়ির আঙিনায় খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পাশের খাদে পড়ে ডুবে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। এ সময় খাদের পাশে শিশুর হাতে থাকা রুটি বানানোর বেলনা দেখতে পান স্বজনরা। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার বলেন, ‘শিশুটিকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসব তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’
বাসাইলসংবাদ/ ২১ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




