
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জোকারচর এলাকায় ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত কলিম উদ্দিন মন্ডলের ছেলে সাহেব আলী মন্ডল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রেললাইনের পাশে গরু চড়াতে গিয়েছিলেন সাহেব আলী। এসময় ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম।
তবে ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়ে কোন খবর পাননি বলে জানান বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাষ্টার ইসমাইল হোসেন।
বাসাইলসংবাদ/ ০১ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




