
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর টাঙ্গাইলের বাসাইলে এখন পর্যন্ত ১১জনের করোনার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এই সকল নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়েছে। এর মধ্যে আজ শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত ৬জনের রিপোর্ট এসেছে। তাদের সবারই রিপোর্ট নেগেটিভ। তাদের করোনা ধরা পড়েনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘১১জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬জনের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।বাকি ৫জনের রিপোর্ট এখনও আসেনি।এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত কোনও রোগী ধরা পড়েনি।’
…বাসাইলসংবাদ/ ১০ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




