
নিউজ ডেস্ক : করোনায় প্রাণ গেল চলচ্চিত্র নির্মাতা আফতাব খান টুলুর (৬৬)। গতকাল (মঙ্গলবার) সকাল ১১টা ২৬ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নায়ক হিসেবে শাকিব খানের প্রথম ছবি ‘সবাই তো সুখী হতে চায়’র এ পরিচালক।

এর আগে করোনা শনাক্ত হলে গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিচালক সমিতির সেক্রেটারি বদিউল আলম খোকন বলেন, করোনায় আক্রান্ত হয়ে আজ টুলু ভাই না ফেরার দেশে চলে গেলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন সম্মানিত সদস্য ছিলেন। তার আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাসাইলসংবাদ/২৯ জুলাই, ২০২০ /এমএসএইচ
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




