
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেনে, নতুন নির্বাচন কমিশনের যে ইতিহাস, ইতোমধ্যেই আপনারা খবরের কাগজ ও বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় দেখেছনে। এই সমস্ত সরকারি সুবিধাভোগী শ্রেণি দিয়ে কখনও নির্বাচন কমিশন হতে পারে না। আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না। আমাদের একটাই দাবি এই সরকারের অধীনে কোনও নির্বাচন নয়, নিরপেক্ষ সরকারেন অধীনে নির্বাচন চাই। এই সরকারকে আমরা ইনশাআল্লাহ তাঁড়াবো। বুধবার (০২ মার্চ) বিকেলে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত শহরের রেজিষ্ট্রিপাড়া এলাকায় তেল-গ্যাস-বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধবগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন হবে, একটা নিরপেক্ষ সরকারের অধীনে। তা যদি না হয়, এই নির্বাচন কমিশনে যে কাউকে বসালে কোনও লাভ হবে না, সরকারদ্বারা পরিচালিত হবে। নির্বাচন কমিশন কিছু করতে পারবে না। আরমা নিরপেক্ষ সরকার চাই, নিরপেক্ষ সরকারের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। তারেক রহমানকে আবার দেশে নিয়ে আসবো। এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ইনশাআল্লাহ রক্ষা করবো।
মির্জা আব্বাস বলেন, এক ভদ্রলোক রাগে দুঃখে সোস্যাল মিডিয়ায় লিখেছেনÑ ৪০ টাকা হালি ডিম কিনিয়া, ১৮০ টাকা লিটার তৈল দিয়ে বাজিয়া, ১২৬০ টাকায় গ্যাসের চুলাই, ৭০ টাকার চালের সাথে ১২০ টাকার ডাল এক সঙ্গে মাখাইয়া খাইলাম। অতঃপর আকাশের দিয়ে তাকাইয়া আমরা স্যাটেলাইট বানাইলাম, স্যাটেলাইট তো দেখা যায় না। এই যে স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের যে কত হাজার কোটি টাকা ফ্রান্সে পাঁচার হয়ে সেই খবর দেশবাসী যানে না।
তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, কাকে শাসন করতে এসেছেন। আমরা যে কথা বলবো, এটা তো আপনাদের মনের কথা। আপনারা বলতে পারছেন না কিন্তু আমরা বলতে পারছি। এটা তো আপনাদের মনের কথা, আপনাদের আত্মীয়-স্বজন ও পরিবারের সকলের মনের কথা। আপনিও এর মধ্যে আছেন। আপনি ভাবতে পারেন, রেশন পান, টাকাটা খুব কম লাগে, তা কিন্তু না। রেশন তো আর সবাইকে দেওয়া হয় না। রেশন তো শুধুমাত্র পুলিশ ভাইয়েরাই পান। আর কেউ পায় না। আমরা তো আপনাদের কথা বলছি, দেশের মানুষের কথা বলছি। আর আপনারা লাঠিশোটা নিয়ে দাঁিড়য়ে আছেন। তবে একটা কথা আপানাদের বলতে চাই, এই লাঠি, এই বন্দুক- কামান যদি ওই লোটেলারদের দিকে ঘুরিয়ে দিতে পারেন। যে লুটেরা আপনাদের ও দেশের মানুষকে লুটেপুটে খাচ্ছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ওবায়দুল হক নাছির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম-আহবায়ক ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু। টাঙ্গাইল সদরসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়।
বাসাইলসংবাদ/ ০২ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




