
নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রায় আজও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের স্বাভাবিক গতি রয়েছে। কোথাও দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। তবে এলেঙ্গা থেকে শনিবার (৩০ এপ্রিল) সকালে সেতু পর্যন্ত গাড়ি থেমে থেকে চলছে। বর্তমানে সড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। বিকেলে সড়কের করটিয়া, ঘারিন্দা, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি, এলেঙ্গা, রাজাবাড়ি মোড় ও আনালিয়া বাড়িসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। এ কারণে উত্তরের মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ কয়েকগুন বেড়ে গেছে। চাপ থাকলেও এখনও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে গতরাতে বৃষ্টির কারণে গাড়ির ধীরগতি ছিল। কয়েক ঘণ্টা ধীরগতির পর সড়ক আবার স্বাভাবিক হয়। যেখানে অন্যান্য বছর দীর্ঘ যানজটে আটকে থেকে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু এবার ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই মানুষ স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়েছে। তবে কোথাও কোন জট নেই। পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে।
বাসাইলসংবাদ/ ০১ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




